শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীর দেশ ভানুয়াতুতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। সোমবার (৩০ মার্চ) দেশটির উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভানুয়াতুর দ্বিতীয় বৃহত্তম শহর লুগানভিলের প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) উত্তর-পূর্বে ৭.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল প্রায় ১১৫ কিলোমিটার (৭০ মাইল) গভীরে।
মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রাথমিকভাবে কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা হুমকির খবর নেই। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।