logo

ইরানের পাল্টা হামলায় আরেক মার্কিন সেনা নিহত

ইরানের পাল্টা হামলায় আরেক মার্কিন সেনা নিহত

মার্কিন সামরিক বাহিনীর আহত এক সদস্য মারা গেছে। ইরানে হামলা শুরুর পর থেকে এ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গতকাল রোববার জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর তিন সদস্য নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ওই সদস্য ইরানের হামলায় গুরুতর আহত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা গেলেন।