logo

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরান। এ হামলার পর মার্কিন রণতরিটি পিছু হটে যায় বলেও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 

বুধবার (২৫ মার্চ)  এ সংবাদ প্রকাশ করেছে এএফপি ও জিও নিউজ।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে যে, মার্কিন জাহাজগুলো নাগালের মধ্যে এলে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।

এ বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানি নৌবাহিনীর কাদের ক্রুজ ক্ষেপণাস্ত্র (উপকূল-ভিত্তিক জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র) যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। এরপর মার্কিন রণতরিটি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়।’

বিবৃতিতে ইরানি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিনি বলেছেন যে মার্কিন রণতরীগুলোর  গতিবিধি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। শত্রুদের নৌবহর আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাল্লার মধ্যে আসামাত্রই ইরানের নৌবাহিনীর শক্তিশালী হামলার শিকার হবে।