logo

মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) ভোরে এ ঘটনাটি ঘটে। 

বার্তা সংস্থা ফার্স নিউজে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আজ ভোরে ‘আমেরিকান-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায়’ খাদেমি নিহত হন। ভোর থেকে কয়েক ঘণ্টা ধরে রাজধানীর তেহরানের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ অংশে এই হামলা অব্যাহত রয়েছে।

রাজধানীর ‍উত্তরাঞ্চলে এই হামলার ধারাবাহিকতা দেখা গেছে। এর মধ্যে শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভোরে হামলা চালানো হয়েছে। তবে এটিই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়, যা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের দ্বারা আক্রান্ত হলো। এর আগেও ইরানের তিনটি বিশ্ববিদ্যালয় লক্ষ্যবস্তু করা হয়েছিল।

আইআরজিসি বলছে, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, এই বিমান হামলার কারণে সারাদেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর বাইরে অনেক শহর আক্রান্ত হয়েছে। জায়নবাদী ও মার্কিনিদের ভয়াবহ বোমাবর্ষণে নারী-শিশুসহ কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।