logo

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।

মার্কো রুবিও বলেন, মার্কিন কর্তৃপক্ষ উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়। ওয়াশিংটন দেশটির যে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

তিনি বলেন, আমাদেরকে তথ্য বিনিময় করতে হবে। এ কারণে উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আমরা যে কোনো সময় কথা বলতে চাই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, কিউবা, উত্তর কোরিয়া বা ইরানের মতো দেশের সঙ্গে আমরা আলোচনা করতে প্রস্তুত। আমরা এসব দেশের সরকারি কর্মকর্তাদের কথা শুনতে চাই।

এদিকে রাজনৈতিক দল কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে দেওয়া বক্তৃতায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, মার্কিন-উত্তর কোরিয়া সম্পর্কের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভর করে।