logo

ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ইরানের

ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ইরানের

পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর অনুরোধে ইরানে যুদ্ধবিরতির সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান। তার এই ঘোষণার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা প্রত্যাখ্যান করেছে তেহরান। উল্টো সামরিকভাবে জবাব দেওয়ার কথাও জানিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের জ্যেষ্ঠ উপদেষ্টা মাহদি মোহাম্মদী এই মন্তব্য করেন।

তিনি বলেছেন, পরাজিত পক্ষ শর্ত আরোপ করতে পারে। হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ অব্যাহত রাখাকে তিনি অবরোধ বলে অভিহিত করেছেন, যা বোমাবর্ষণ থেকে ভিন্ন কিছু নয়।

ওয়াশিংটনের প্রতি তেহরানের অনাস্থার নিদর্শনস্বরূপ মোহাম্মদী ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করাকে ‘আকস্মিক হামলার জন্য কালক্ষেপণের কৌশল” হিসেবে অভিযুক্ত করেছেন। তিনি আরও বলেছেন, ইরানের পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

দেশের দীর্ঘদিনের সংসদ স্পিকার গালিবাফ ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিপক্ষে দ্বিতীয় দফার আলোচনায় তার যোগ দেওয়ার কথা ছিল, যা প্রথমে বিলম্বিত এবং পরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।