logo

হংকংয়ের বিচারিক বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে চীন: মুখপাত্র

হংকংয়ের বিচারিক বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে চীন: মুখপাত্র

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের (এসএআর) বিচারিক বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপের পাশাপাশি, দেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে চীন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।

শুক্রবার (১৩ মার্চ) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। লাই চি-ইংকে মুক্তি দিতে মার্কিন সরকারের দাবির নিন্দা জানিয়ে তিনি এই মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, লাই চি-ইং হলেন হংকংয়ে অস্থিরতা ছড়িয়ে দেওয়া ধারাবাহিক দাঙ্গার মূল পরিকল্পনাকারী এবং অপরাধী। তার পদক্ষেপগুলো  ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে, জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করেছে এবং হংকংয়ের সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং হংকংয়ের বাসিন্দাদের কল্যাণকে ক্ষতিগ্রস্ত করেছে। তাকে বিচারের আওতায় আনার যথেষ্ট কারণ রয়েছে।

হংকং আইনের শাসনকে সমুন্নত রাখে উল্লেখ করে কু্ও চিয়াখুন বলেন, কাউকেই সেখানে বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ভ্রান্ত ধারণা পোষণ করা উচিত নয়, যা থেকে দায়মুক্তি পাওয়া যাবে। 

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার আইন অনুসারে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের শাস্তি দেওয়ার ক্ষেত্রে হংকং এসএআর সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং হংকংয়ের বিচারিক বিষয় ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।