logo

হিজবুল্লাহর ওপর নিষেধাজ্ঞার ঘোষণা লেবাননের

হিজবুল্লাহর ওপর নিষেধাজ্ঞার ঘোষণা লেবাননের

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিসবুল্লাহর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সোমবার (২ মার্চ) লেবানন সরকারের পক্ষ থেকে হিজবুল্লাহর সামরিক তৎপরতাকে ‘অবৈধ কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং গোষ্ঠীটিকে তাদের অস্ত্র হস্তান্তরের দাবি জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে থেকে লেবাননের ভূখণ্ড ব্যবহার করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হবে।

তিনি বলেন, ‘আমরা হিজবুল্লাহর সামরিক কার্যকলাপ নিষিদ্ধ করি এবং এর ভূমিকা রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ রাখি। সামরিক প্রতিষ্ঠানগুলো যেন এটি বাস্তবায়ন করে, সে দাবি জানাচ্ছি।’

এছাড়া ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির প্রতি সালাম তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু করার ওপর গুরুত্বারোপ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়। এর পরে ইরানের হয়ে ইরায়েলে হামলা চালায় গোষ্ঠীটি। এর পরিপ্রেক্ষিতে নতুন করে এই নিষেধাজ্ঞার কথা সামনে আনলেন লেবাননের প্রধানমন্ত্রী।