তেল শোধনাগারে হামলার চেষ্টা করা হয়েছে, দাবি সৌদির

সৌদি আরবের দাবি দেশটির তেল শোধনাগারে হামলার চেষ্টা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করে।
সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, ইরান যুদ্ধের মধ্যেই সৌদি আরবের পূর্ব উপকূলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগারে হামলার চেষ্টা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে এটি ছিল একটি ড্রোন হামলা। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
শনিবার আমেরিকা ও ইসরায়েল ইরানে বড় আকারের হামলা শুরু করলে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যায়, যার ফলে সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ প্রায় ৮০০ জন নিহত হন।
এরপর তেহরান ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদের আবাসস্থল উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে।