logo

ইরানে ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ মার্চ) হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইরান থেকে ছোড়া শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরানের আকাশসীমার উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন ক্যারোলিন লিভিট। বলেন, ২০টি ইরানি নৌযান ধ্বংস করেছে আমেরিকা, যার মধ্যে শ্রীলঙ্কার উপকূলে ডুবে যাওয়া সাবমেরিনও রয়েছে।

ব্রিফিংয়ে লিভিট বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে নিহত ছয় মার্কিন সেনার মৃত্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন। প্রতিরক্ষা বিভাগ নিহত সেনাদের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করছে, তবে তিনি তারিখ উল্লেখ করেননি।