ব্রিটিশদের চেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমেরিকানদের আর নেই: ট্রাম্প

যুক্তরাজ্যের রাজা চার্লস ও রানি ক্যামিলার দ্বিতীয় রাজকীয় সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ব্রিটিশদের চেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমেরিকানদের আর নেই’। মঙ্গলবার (২৮ এপ্রিল) ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রে তাদের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে রাজা চার্লস ও রানি ক্যামিলাকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে দাবি করেছে যে, আগে আশঙ্কা ছিল, ট্রাম্প হয়তো কোনো অপ্রস্তুত মন্তব্য করে ব্রিটিশ রাজপরিবারকে বিব্রত করতে পারেন। কিন্তু তিনি সংক্ষিপ্ত বক্তব্যে পরিকল্পিত কথাই বলেন ও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বন্ধুত্বের প্রশংসা করেন।
ট্রাম্প আরও বলেছেন, রাজা চার্লসের সঙ্গে ওভাল অফিসের ব্যক্তিগত বৈঠকটি ‘খুবই ভালো’ ছিল এবং তিনি ‘একজন চমৎকার ব্যক্তি’।
এর আগে, চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। তাদের বহনকারী রাজকীয় উড়োজাহাজটি অ্যান্ড্রু সামরিক ঘাঁটিতে অবতরণ করে। এ সময় সেখানে রাজা–রানিকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিস্টিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি।