logo

মার্কিন হামলায় খামেনির স্ত্রী নিহত

মার্কিন হামলায় খামেনির স্ত্রী নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ (৭৯) নিহত হয়েছেন। ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় আহত হয়েছিলেন মানসুরেহ।

সোমবার (২ মার্চ) মানসুরেহ খোজাস্তেহর মৃত্যুর কথা জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ সোমবার তার আঘাতের কারণে মারা যান। স্বামী খামেনি ও বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কমান্ডার নিহত হওয়ার তিন দিন পর মারা গেলেন তিনি।

এর আগে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। গত শনিবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।