আমেরিকা-ইসরায়েলে নজিরবিহীন হামলার হুমকি ইরানের

আমেরিকা-ইসরায়েলে নজিরবিহীন হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান আলি লারিজানি এ হুঁশিয়ারি দেন।
রোববার ( ১ মার্চ) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
আলি লারিজানি বলেন, ইরান আমেরিকা ও ইসরায়েলকে এমন এক শক্তি দিয়ে আঘাত করবে, যা তারা আগে কখনও দেখেনি।
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে একটি সতর্কীকরণ জারি করে এক্সে বলেন, গতকাল ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব, যা তারা আগে কখনও দেখেনি।
আলি লারিজানি মূলত ট্রাম্পের আগের দিনের হুঁশিয়ারির বিরুদ্ধে পাল্টা হুমকি দিয়েছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ইরান শুধু বলে যাচ্ছে যে তারা আজ খুব জোরে আঘাত করতে চলেছে, যা আগে কেউ কখনও দেখেনি। অথবা তারা বলছে, তারা আগের চেয়েও মারাত্মক আঘাত করবে। তাদের এমন হামলা না করাই উচিত। কারণ, তারা যদি এ ধরনের মারাত্মক হামলা করে, তবে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব, যা আগে কেউ কখনও দেখেনি।