logo

করাচিতে বিস্ফোরণে নিহত ১২ 

করাচিতে বিস্ফোরণে নিহত ১২ 

পাকিস্তানের করাচি শহরের তিনতলা আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু এবং দুই নারীসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১৪ জন আহত হন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উদ্ধার কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছে।

জিও নিউজ জানিয়েছে, বুধবার রাতে ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে। এর ফলে ভবনের কিছু অংশ ধসে পড়ে। এরপর উদ্ধারকারী কর্মকর্তারা অনুসন্ধান অভিযান শুরু করেন। এ উদ্ধার অভিযানে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে। সম্ভবত সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে এ ঘটনা ঘটেছে।।

এরপর উদ্ধারকারী দল অনুসন্ধান অভিযান শুরু করে এবং ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে। নিহতদের মধ্যে নাজিয়া নামে ১০ বছর বয়সি এক মেয়ে এবং ৬০ বছর বয়সি এক ব্যক্তি রয়েছেন।

এ ছাড়া এক নারীর লাশও উদ্ধার করা হয়েছে, অপর একজনের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৪ বছর বয়সি এক মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে, তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।