logo

আমিরাতের প্রস্থানের পর নতুন লক্ষ্য নিয়ে ওপেক সদস্যদের বৈঠক

আমিরাতের প্রস্থানের পর নতুন লক্ষ্য নিয়ে ওপেক সদস্যদের বৈঠক

বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশগুলোর শক্তিশালী জোট ওপেক বা ওপেক প্লাস থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত।  শীর্ষ এই তেল উৎপাদনকারী দেশ জোট ছাড়ার পর উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং তেলের নতুন উৎপাদন সীমা নির্ধারণে বৈঠকে বসছেন জোটের বাকি সাত সদস্য দেশের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে রোববার (৩ মে) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

ওপেক-এর বেঁধে দেওয়া উৎপাদন সীমার ওপর দীর্ঘদিন ধরেই নাখোশ ছিল সংযুক্ত আরব আমিরাত। তারা নিজেদের সক্ষমতা অনুযায়ী আরও বেশি তেল উৎপাদন ও বাজারজাত করতে চাইলেও জোটের সীমাবদ্ধ নীতির কারণে তা সম্ভব হচ্ছিল না। এই অসন্তোষ থেকেই গত ২৮ এপ্রিল তারা জোট ত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এরই ধারাবহিকতায় শুক্রবার (১ মে) আনুষ্ঠানিকভাবে ওপেক থেকে নিজেদের সরিয়ে নেয়।

আমিরাত বেরিয়ে যাওয়ার পর বাজার স্থিতিশীল রাখতে এবং তেলের সরবরাহ ঠিক রাখতে বড় সিদ্ধান্ত নিতে পারে বাকি সাত দেশ (সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান)। 

তেল বাজারে বিনিয়োগকারীদের ধারণা, এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশগুলো তাদের দৈনিক তেলের উৎপাদন ১ লাখ ৮৮ হাজার ব্যারেল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিতে পারে। সংযুক্ত আরব আমিরাতে এই জোট বেরিয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম এবং সরবরাহের ওপর কেমন প্রভাব পড়বে তাই দেখার বিষয়।