logo

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে ইসরায়েলি বোমা হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, বোমাগুলো শান্তিরক্ষীদের কম্পাউন্ডের ভেতরে গিয়ে পড়ে। তবে এতে কোনো সেনা সদস্য আহত হননি। 

প্রতিবেদন অনুযায়ী, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর মায়েস-আল-জাবালে অবস্থিত নেপালি ব্যাটালিয়নের সদর দপ্তরে ইসরায়েলি বোমা আঘাত হানে। ওই ব্যাটালিয়নটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্স ইন লেবাননের (ইউনিফিল) অংশ হিসেবে সেখানে দায়িত্ব পালন করছে।

বৈরুতে অবস্থিত নেপালের সম্মানসূচক কনস্যুলেট জেনারেল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, জাতিসংঘের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। কনস্যুলেটের বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইউনিফিলে অংশ নেওয়া নেপালি সৈন্যরা বহু বছর ধরে অঙ্গীকার ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।