তেল-নির্ভরতা ছাড়াই যেভাবে দ্রুত বাড়ছে সৌদির অর্থনীতি

তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের অর্থনীতির দ্রুত সম্প্রসারণ ঘটছে। একসময় দেশটির অর্থনীতির বড় একটা অংশ ছিল তেল বিক্রির ওপর নির্ভরশীল। তবে কেবল জ্বালানি তেলের ওপর সেই নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে সৌদি। সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য সেক্টরকেও শক্তিশালী করার ফলে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে জ্বালানি তেল উত্তোলন খাত ছাড়াই সৌদি আরবের জিডিপি বেড়েছে প্রায় ৩ শতাংশ। দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি) জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর তেল খাত ব্যতীত জিডিপি বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া তেলভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ এবং সরকারের নিজস্ব প্রবৃদ্ধি হয়েছে দেড় শতাংশ।
সৌদি অর্থনীতিকে বিশ্বের মধ্যে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তেল ব্যতীত সৌদি আরবের সামগ্রিক অর্থনীতিতে অন্যান্য খাতের অবদান সর্বোচ্চ ১ দশমিক ৭ শতাংশ। যেখানে তেলভিত্তিক খাতের অবদান ০ দশমিদক ৭ শতাংশ। তবে, সাময়িক অস্থিরতার কারণে এর আগের প্রান্তিকের তুলনায় জিডিপি প্রবৃদ্ধির হার প্রায় দেড় শতাংশ কমেছে।
সূত্র: সৌদি গ্যাজেট