Advertisement

যুক্তরাষ্ট্র-সৌদির হামলায় ইরাকে নিহত বেড়ে ১০

এশিয়া পোস্ট ডেস্ক
যুক্তরাষ্ট্র-সৌদির হামলায় ইরাকে নিহত বেড়ে ১০
ইরাকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ সামরিক জোটের বিমান হামলায় ইরাকে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপিকে এই হতাহতের খবর নিশ্চিত করেছে দেশটির আধা-সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি সূত্র।

নিহতরা ইরান-সমর্থিত আধা-সামরিক জোট পিএমএফের সদস্য বলে জানা গেছে। পিএমএফ বা হাশদ আল-শাবি জানিয়েছে, হামলায় তাদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে।

পিএমএফের এক কর্মকর্তা বলেন, কয়েকটি প্রদেশে একযোগে এই হামলা চালানো হয়েছে। এর মধ্যে নিনেভেহ প্রদেশে সবচেয়ে প্রাণঘাতী হামলায় অন্তত ১০ জন পিএমএফ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

পিএমএফের আরেক কর্মকর্তা নিহতের এই প্রাথমিক সংখ্যা নিশ্চিত করেছেন।