ইসরায়েলি অধিকৃত অঞ্চলের পণ্যে বেলজিয়ামের নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের স্বাধীন ভূখণ্ড ও ইসরালের অধিকৃত পশ্চিম তীর থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেলজিয়াম। মূলত গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো নারকীয় গণহত্যার প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদন অনুসারে, বেলজিয়ামের কেন্দ্রীয় সরকার ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি পদক্ষেপ অনুমোদন করেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে গত বছর সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, এই নিষেধাজ্ঞা তারই অংশ।
বার্তা সংস্থা বেলগা জানিয়েছে, নিষেধাজ্ঞাটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি।
২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল লঙ্ঘন অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি আহত হয়েছেন। এ ছাড়া, গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।
.png)






