logo

নেপালে বাস নদীতে পড়ে ১৮ জন নিহত

নেপালে বাস নদীতে পড়ে ১৮ জন নিহত

নেপালের ধাডিং জেলার গাজুরির কাছে একটি বাস ত্রিশুলি নদীতে পড়ে গেলে কমপক্ষে ১৮ জন নিহত হন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভট্টের মতে, রাত ১টা ৩০ মিনিটে কাঠমান্ডু থেকে প্রায় ৯০ কিলোমিটার পশ্চিমে পৃথ্বী হাইওয়ে ধরে চলা পোখরা থেকে কাঠমান্ডুগামী বাসটি ত্রিশুলি নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় আরও ২৬ যাত্রী আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে ১৭টি লাশ পাওয়া গেছে এবং বাস থেকে ২৮ জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারকাজ চালানোর জন্য নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপাল পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পুরুষ যাত্রী নিউজিল্যান্ডের এবং আহতদের মধ্যে একজন জাপানি ও ডাচ নারী রয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত না হলেও পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো দুর্ঘটনার কারণ হতে পারে।