নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এ হামলার কথা ঘোষণা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার পর নেতানিয়াহুর পরিণতি এখন ‘অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন’। এ হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আগত ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।
সংবাদ সংস্থা ফার্সকে আইআরজিসি জানিয়েছে, ইহুদিবাদী সরকারের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরে হামলা করা হয়েছে।