ইরানে আবারও ক্ষেপণাস্ত্র হামলা
এশিয়া পোস্ট ডেস্ক

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানে কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১২ এপ্রিল) এই হামলার ঘটনা ঘটেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর সিরিকের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক হামলা করার ঘোষণার পর পরই দেশটিতে এই বিস্ফোরণের শব্দ শোনা
গেল।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে অবাধে বেসামরিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা ও নৌযান লক্ষ্য করে হামলা চালানেোর ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে।
সূত্র: আলজাজিরা




