logo

যুদ্ধক্ষেত্রে আমাদের নতুন অস্ত্র বিশ্বকে চমকে দেবে: ইরান

রোয়া নিউজ
রোয়া নিউজ
যুদ্ধক্ষেত্রে আমাদের নতুন অস্ত্র বিশ্বকে চমকে দেবে: ইরান
আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি। ছবি: এক্স

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা তীব্র হচ্ছে। তেহরান তার ভূখণ্ডে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কা প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ‘চূড়ান্ত’ সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে ওয়াশিংটন। পুনরায় মার্কিন প্রতিশ্রুতি ভঙ্গের আশঙ্কায় এবার সবচেয়ে বড় ধরনের পাল্টা হামলার পরিণতির ঘোষণা দিয়েছে ইরান।

সোমবার (২১ সেপ্টেম্বর) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেন মোহেব্বি আল-আলম সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে প্রতিরক্ষা ও পাল্টা হামলার ক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে।

তিনি বলেন, ইরানের সামরিক কর্মকাণ্ড আগের তুলনায় অনেকটাই ভিন্ন হবে। এ পরিবর্তন ব্যাপক হবে এবং যুদ্ধের ভৌগোলিক পরিসর, ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামেও এর প্রভাব পড়বে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের ভূগোলের পরিবর্তন এবং অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের পরিবর্তন।

এরপর নতুন প্রজন্মের সামরিক সরঞ্জাম ব্যবহারের ইঙ্গিত দিয়ে আইআরজিসি বলেন, ‘আমরা নতুন সক্ষমতাসম্পন্ন নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব, যেটা দেখে গোটা বিশ্ব চমকে যাবে।’

মোহেব্বি শুধু সামরিক সরঞ্জামের পরিবর্তনের কথাই বলেননি। ইরানের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রেও অগ্রাধিকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। এর অর্থ, তেহরান আগের লক্ষ্যগুলোর পুনরাবৃত্তি করবে না। আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, ‘আমাদের লক্ষ্যবস্তুগুলোও এখন আর আগের লক্ষ্যবস্তুগুলোর মতো একই নয়। আমাদের নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে এখনো হামলা করা হয়নি।’

তবে এসব মন্তব্যে তিনি কোন অস্ত্র, স্থান বা লক্ষ্যবস্তুর কথা বলেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। মন্তব্যগুলো মূলত ওয়াশিংটনের প্রতি সতর্কবার্তা হিসেবেই এসেছে। যুক্তরাষ্ট্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করার এক দিন পর এ বক্তব্য এলো। এর মধ্যে ইরানও বলেছে, ‘যে কোনো ভুলের ফলে বেদনাদায়ক হামলা হবে।’