logo

হরমুজ প্রণালিতে এবার ফরাসি জাহাজে গুলি

হরমুজ প্রণালিতে এবার ফরাসি জাহাজে গুলি

হরমুজ প্রণালিতে একটি ফরাসি বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ফরাসি শিপিং জায়ান্ট সিএমএ সিজিএমের বরাতে আল জাজিরা সোমবার (২০ এপ্রিল) জানায়, গত শনিবার সিএমএর একটি জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে।

এর আগে হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার খবর এসেছে গণমাধ্যমে।

এএফপি জানায়, আক্রান্ত ফরাসি জাহাজটির নাম এভারগ্লেডস। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, এ ঘটনায় জাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। তবে জাহাজে থাকা কোনো ক্রু সদস্য আহত হননি।

এদিকে, ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত দুটি গানবোট থেকে একটি ট্যাংকার লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটিও সেই ঘটনার অংশ।

মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে এমন হামলার ঘটনায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।