logo

ট্রাম্পকে চ্যালেঞ্জ করল ইরানের রেভল্যুশনারি গার্ড

ট্রাম্পকে চ্যালেঞ্জ করল ইরানের রেভল্যুশনারি গার্ড

হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ পাঠানোর বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।

শুক্রবার (৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।

আইআরজিসির এক মুখপাত্র বলেন, ট্রাম্পকে চ্যালেঞ্জ দিলাম। তিনি যেন তেলবাহী ট্যাংকার রক্ষার জন্য মার্কিন নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেন। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে যাওয়া তেল ট্যাংকারগুলোকে রক্ষার্থে জাহাজ পাঠাবে।

এরপরই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে। 

এদিকে ইরানি সেনারা তেলবাহী ট্যাংকারে হামলার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে এ সপ্তাহে ২৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম হয়েছে ৮৬ ডলারেরও বেশি।

এই সপ্তাহে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২২ শতাংশ বেড়ে প্রায় ৮৯ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালির জলপথ বন্ধ থাকলে বিশ্বব্যাপী তেলের দাম  ১০০ ডলারেরও বেশি হতে পারে। এর ফলে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে চলে যাবে।