‘অনিয়ম’ হলেই ক্ষমতায় আসতে পারে জামায়াত : হর্ষবর্ধন শ্রিংলা

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জায়ামাতে ইসলামী ক্ষমতায় আসতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বর্তমান রাজ্যসভার এই সদস্যের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নির্বাচনে জামায়াতে ইসলামীর জয় পাওয়া নিয়ে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, যদি নির্বাচন অন্যায্য হয় ও কারচুপি হয়, তাহলে তারা ক্ষমতায় আসতে পারে। অন্যথায় সম্ভাবনা কম; তাদের ভোটের ভাগ ৫ থেকে ৭ শতাংশ, তাও অন্যান্য রাজনৈতিক শক্তির সহায়তায়।
বাংলাদেশিদের ভারতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ থেকে মানুষ এখানে আসছে, আর রাজনৈতিক স্বার্থে তাদের এখানে আসতে দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা একটা সমস্যা, এবং আমাদের এই চর্চা বন্ধ করতে হবে। আমরা চাই বাংলা উন্নয়নের দিকে এগিয়ে যাক।
এর আগে, বাংলাদেশের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার প্রসঙ্গে কথা বলেনি তিনি। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশে আমি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছি, আমার অনেক বন্ধু রয়েছে সেখানে। তাদের সঙ্গে যতবার কথা হয়েছে; তারা বলেছে, বাংলাদেশ অনেক বড় ভুল করছে। এটা অন্তর্বর্তী সরকার, স্থায়ী সরকার তো নয়। নির্বাচনের মাধ্যমে তাদেরকেও জিতিয়ে আনেনি। জনগণ তাদের নিয়ে আসেনি, তারা নিজেরাই চলে এসেছে। তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের খেলাধুলার ভবিষ্যতের বিষয়ে সেটা ঠিক নয়। সেটা তাদেরই ভাবার বিষয়, আমাদের নয়।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া