logo

বিমান হামলায় ইরানের ৭ কমান্ডার নিহত

বিমান হামলায় ইরানের ৭ কমান্ডার নিহত

যুক্তরাষ্ট্র ও ইরানের বিমান হামলায় ইরানের সাত সামরিক কমান্ডার নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) স্থানীয় সময় ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

নিহত কমান্ডারদের মধ্যে রয়েছেন প্যারামিলিটারি বাসিজ ফোর্সের মেজর জেনারেল শাহিদ মোহাম্মদ সিরাজী। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ড অফিসের প্রধান ছিলেন।

তার সঙ্গে আরও প্রাণ হারিয়েছেন রাইডার জেনারেল শাহিদ সালেহ আসাদী। এ সামরিক কর্মকর্তা সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের গোয়েন্দা শাখার উপপ্রধান ছিলেন।

বাকি পাঁচজনের পরিচয় এখনো প্রকাশ করেনি ইরান।

এদিকে ইরানের রাজধানী তেহরানের গান্ধী হাসপাতালে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানি বার্তাসংস্থা ইসনা স্থানীয় সময় রোববার এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, তেহরানের গান্ধী হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীরা।

দেশটির বার্তাসংস্থা ফার্স ও মিজান হাসপাতালের ভেতরের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে হাসপাতালের ছাদ খসে পড়েছে এবং কিছু খালি হুইলচেয়ার পড়ে আছে।

সূত্র: আলজাজিরা