logo

যুদ্ধরত সেনাদের জন্য প্রার্থনার আহ্বান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের

যুদ্ধরত সেনাদের জন্য প্রার্থনার আহ্বান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া সেনাদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। শুক্রবার (১৩ মার্চ) উত্তর ক্যারোলিনায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত চলছে এবং এতে হতাহতের সংখ্যা বাড়ছে। সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভ্যান্স বলেন, ‘এই মুহূর্তে আমরা এমন একটি সামরিক অভিযানে যুক্ত আছি, যাতে নিশ্চিত করা যায় প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) বারবার যেমন বলেছেন— ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে না পারে।’

তিনি বলেন, ‘এটি একটি খুবই সহজ নীতি ও মানদণ্ড। সত্য বলতে, প্রত্যেক প্রেসিডেন্টই বলেছেন যে তারা এতে বিশ্বাসী। ডোনাল্ড ট্রাম্প এমন পদক্ষেপ নিয়েছেন, যাতে নিশ্চিত করা যায় ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’

তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল, এমন কোনো প্রমাণ নেই বলে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা। এর আগে ট্রাম্পও দাবি করেছিলেন যে ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।

বর্তামানে ইরান যুদ্ধের সমর্থন করা জে ডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে বিদেশি যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।