হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ইরানের হামলা

বিশ্বের অন্যতম সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তাসনিম জানিয়েছে, ‘আমাদের পক্ষ থেকে বারবার দেওয়া স্পষ্ট সতর্কবার্তা উপেক্ষা করে একটি অনিরাপদ ও অবৈধ নৌপথে চলাচল অব্যাহত রাখার কারণে তিনটি তেল ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোকে থামানো হয়েছে।’
তবে হামলায় তেল ট্যাংকারগুলোর কোনো বড় ধরনের ক্ষতি হয়েছে কি না কিংবা জাহাজে থাকা নাবিক বা ক্রু সদস্যদের কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) ইয়েমেনভিত্তিক সশস্ত্র সংগঠন হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের পতাকাবাহী একটি তেল ট্যাংকার লক্ষ্য করে একাধিক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানায়।
.png)





