হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার এমপিসহ নিহত ৬

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক সংসদ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা হয় বলে দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটি জানায়, নর্থ রিফ্ট অঞ্চলের নান্দি কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
কাউন্টি পুলিশ কমান্ডার স্যামুয়েল মুকুসি কেনিয়ার টেলিভিশন স্টেশন সিটিজেন টিভিকে জানিয়েছেন যে, এমপি, পাইলটসহ আরও চারজন নিহত হয়েছেন।
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে নিহত আইনপ্রণেতার পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত এমপি জোহানা এনগেনো হলেন এমুরুয়া ডিকির নির্বাচনি এলাকার জনপ্রতিনিধি।