‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব জানেন ট্রাম্প, জবাব আসবে শিগগিরই’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে এবং এ বিষয়ে দ্রুতই একটি আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানান।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যমে আল জাজিরাকে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া প্রস্তাবটি ইতিবাচকভাবে পর্যালোচনা করছে তেহরান।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ পেছাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দেওয়ার জন্য ইরানকে অনুরোধ করেছেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, এ অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা যুদ্ধরত সব পক্ষকে আগামী দুই সপ্তাহ সবখানে যুদ্ধবিরতি পালনের অনুরোধ করছি। এতে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি টানা সম্ভব হতে পারে।