logo

এআইভিত্তিক আবহাওয়া পূর্বাভাস প্রকল্প চালু করল চীন

এআইভিত্তিক আবহাওয়া পূর্বাভাস প্রকল্প চালু করল চীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস উন্নত করতে একটি নতুন প্রকল্প চালু করেছে চীন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) চায়না ডেইলি এ খবর প্রকাশ করে। ক্রমবর্ধমান চরম আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।  

প্রকল্পটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভভুক্ত (বিআরআই) দেশগুলোর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

গত মার্চ মাসে চালু হওয়া প্রকল্পটি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং দেশটির আবহাওয়া প্রশাসনের ভূ-ব্যবস্থা মডেলিং ও পূর্বাভাস কেন্দ্র এর নেতৃত্ব দিচ্ছে।

প্রকল্পটি চীনের ‘মাচু’ নামে একটি ওপেন সোর্স আগাম সতর্কীকরণ ব্যবস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা এরই মধ্যে পাকিস্তান ও ইথিওপিয়াসহ বিভিন্ন দেশে দুর্যোগ সতর্কবার্তা দিচ্ছে।

চীনের তথ্য অনুযায়ী, বিআরআইভুক্ত দেশগুলোতে ১৯৮০ থেকে ২০২২ সাল পর্যন্ত আবহাওয়াজনিত দুর্যোগে গড়ে বছরে প্রায় ২১৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যা বৈশ্বিক ক্ষতির প্রায় ২৮ দশমিক ৪ শতাংশ।