চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪.৫ থেকে ৫ শতাংশ

চীন তার বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪.৫ থেকে ৫ শতাংশে কমিয়ে এনেছে। এটা ১৯৯১ সালের পর সর্বনিম্ন সম্প্রসারণ লক্ষ্য। কারণ, দেশটি দেশে-বিদেশে উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিবিসি ও আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনে চীন ২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪.৫ থেকে ৫ শতাংশে নির্ধারণ করেছে, যা গত বছরের অর্জিত প্রবৃদ্ধির ৫ শতাংশের চেয়ে সামান্য কম।
চীনা সরকার জানিয়েছে, দেশটি গত তিন বছরে প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশটির জাতীয় গণকংগ্রেসে সাতটি বিষয়ে উন্নয়নের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু করা হয়েছে।
শীর্ষ আইনপ্রণেতা এবং এনপিসি চেয়ারম্যান ঝাও লেজি ১৪তম এনপিসির চতুর্থ অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেছেন। অধিবেশনে চীনের ২,৮০০ জনেরও বেশি ডেপুটি উপস্থিত রয়েছেন।
জাতীয় গণকংগ্রেস অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংও অংশ নেবেন।