logo

ইরানের তেলবাহী ৮ ট্যাংকার ফেরত পাঠাল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী

ইরানের তেলবাহী ৮ ট্যাংকার ফেরত পাঠাল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী

আরব সাগরে দ্বিতীয় দিনের মতো নৌ অবরোধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বুধবার (১৫ এপ্রিল) ইরানের তেলবাহী ৮টি ট্যাংকার ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে ইরানের বন্দর ছেড়ে আসা এবং সেখানে প্রবেশের চেষ্টাকারী অন্তত আটটি তেলবাহী জাহাজকে গতিরোধ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। পরে জাহাজগুলো ফেরত পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করছে নিষেধাজ্ঞাধীন কিছু ট্যাংকার। তবে আরব সাগরের প্রতিটি ক্ষেত্রেই ইউএস নৌবাহিনীর সদস্যরা রেডিওর মাধ্যমে জাহাজগুলোর ক্রুদের সঙ্গে যোগাযোগ করছেন। খবর পেয়ে হরমুজ পাড়ি দিতে চাওয়া আজ কিছু জাহাজের গতিপথ পরিবর্তন করে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে নৌবাহিনীর সদস্যরা।

অবরোধের সঙ্গে সঙ্গে সবকয়টি ট্যাংকার বা তেলবাহী জাহাজ ইউএস নৌবাহিনীর নির্দেশ মেনে নিয়েছে। ফলে কোনো জাহাজেই তল্লাশি চালানোর জন্য ওঠার (বোর্ডিং) প্রয়োজন পড়েনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত সোমবার রাত থেকে হরমুজ প্রণালিতে অবরোধ শুরু কয়েছে যুক্তরাষ্ট্র। ওইদিন আরব সাগরে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ভঙ্গ করে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে চীনের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজ। 

অবরোধের প্রথম দিনও (মঙ্গলবার) হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলে বড় কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এ পথে জাহাজ চলাচল যতটা কমবে বলে মনে করা হয়েছিল, তা হয়নি। তবে দ্বিতীয় দিনে অবরোধে কঠোরতা লক্ষ করা যাচ্ছে।