স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

এশিয়া পোস্ট ডেস্ক
স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তার প্রশাসনের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্য বন্ধ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইউরোপীয় এই দেশটিকে সামরিক জোট ন্যাটোতে একটি ‘জঘন্য অংশীদার’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বুধবার (৮ জুলাই) তুরস্কের আংকারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা স্পেনের সঙ্গে আর কোনো বাণিজ্যিক লেনদেন করতে চাই না; ন্যাটোতে স্পেন একটি জঘন্য অংশীদার। তারা অংশগ্রহণ করে না, অর্থও পরিশোধ করে না।

গত মার্চ মাসে স্পেনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ডের কোনো যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে যুদ্ধে জড়িত বা ব্যবহৃত মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমাও সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল স্পেন।

স্পেনের এই সিদ্ধান্তের কারণেই ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রশাসন বাণিজ্য বয়কট ও ন্যাটো অংশীদারিত্ব নিয়ে এমন নজিরবিহীন আক্রমণাত্মক মন্তব্য করল। মূলত ইরানের সঙ্গে চলমান মার্কিন সামরিক উত্তেজনার মধ্যে স্পেনের নেওয়া এই নীতিগত অবস্থানের জেরেই ওয়াশিংটনের পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপ এলো।

এদিকে ট্রাম্পের এই আকস্মিক আদেশের তাৎক্ষণিক জবাবা দিয়েছে স্প্যানিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। তারা জানিয়েছে, মাদ্রিদ এই হুমকিগুলোকে ‘স্বাভাবিক কার্যক্রম’ হিসেবেই দেখছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দেশের চমৎকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এর কোনো পরিবর্তন ঘটানোর আমাদের কোনো উদ্দেশ্য নেই