logo

ইরানের হামলায় আমেরিকান সেনাবাহিনীর ৬৫০ জন হতাহত: আইআরজিসি

ইরানের হামলায় আমেরিকান সেনাবাহিনীর ৬৫০ জন হতাহত: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) বাহিনী জানিয়েছে যে, দেশটির সামরিক হামলায় আমেরিকান সেনাবাহিনীর ৬৫০ জন হতাহত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

মঙ্গলবার ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মী নিহত বা আহত হয়েছেন। ইরানি সেনাবাহিনী এই মধ্যপ্রাচ্যজুড়ে আমেরিকান ঘাঁটি এবং যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি আরও জানিয়েছেন, বাহরাইনে মার্কিন নৌ সম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করা হয়েছে। ইরানের হামলায় দেশটির উপকূলীয় জলসীমা থেকে আমেরিকার ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী পিছু হটতে বাধ্য হয়েছে।

 

আইআরজিসি মুখপাত্র নিশ্চিত করেছেন - ইরানি সেনাবাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

যুদ্ধের প্রথম দুই দিনে ৬৫০ জন আমেরিকান সেনা নিহত বা আহত হয়েছে দাবি করে জেনারেল নায়েনি বলেন, আমেরিকানদের এই হতাহতের বিষয়টি অস্বীকার করা বা গোপন করা স্বাভাবিক ছিল। তবে ইরানি গোয়েন্দা সংস্থা এবং যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনে নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।