logo

হরমুজ প্রণালির ‘নিরাপত্তায়’ চীন-জাপানের সাহায্য চাইলেন ট্রাম্প

হরমুজ প্রণালির ‘নিরাপত্তায়’ চীন-জাপানের সাহায্য চাইলেন ট্রাম্প

ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে আগ্রহী নন জানিয়ে হরমুজ প্রণালির ‘নিরাপদ রাখতে’ চীন ও জাপানের সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ মার্চ) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা বলেন। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধবিরতি চাই না। যখন আপনি প্রতিপক্ষকে কার্যত ধ্বংস করে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতি করা হয় না।’ একই সঙ্গে তিনি হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। ট্রাম্প বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ রাখতে ‘অনেক সহায়তা’ প্রয়োজন এবং চীন ও জাপানের মতো দেশগুলো এগিয়ে এলে ‘ভালো হবে’।

তবে তিনি একইসঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য এই প্রণালীর গুরুত্ব কিছুটা কমিয়ে দেখিয়ে বলেন, ‘আমরা ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মতো হরমুজ প্রণালি ব্যবহার করি না।’