logo

ইরানপন্থি হামলা রুখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিল ইরাক

ইরানপন্থি হামলা রুখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিল ইরাক

ইরাকের মাটিতে ইরান ও তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর হামলা প্রতিরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরাক।

শনিবার (২৮ মার্চ) বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান।

বিবৃতিতে বলা হয়, ইরাকি ভূখণ্ড ব্যবহার করে যেন কোনো পক্ষ মার্কিন স্থাপনা কিংবা ইরাকি রাষ্ট্রীয় সম্পদের ওপর আঘাত হানতে না পারে, সে লক্ষ্যে দুই দেশ সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, সন্ত্রাসী হামলা প্রতিরোধ এবং ইরাকি ভূখণ্ডকে কোনো প্রকার আগ্রাসনের সূচনাবিন্দু হিসেবে ব্যবহার বন্ধ করতে দুই পক্ষই বদ্ধপরিকর।

মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, এই সহযোগিতার মূল লক্ষ্য হলো ইরাকি জনগণ, দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনী এবং কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে ইরাকে নিয়োজিত মার্কিন কর্মী, কূটনৈতিক মিশন এবং গ্লোবাল কোয়ালিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।