খনিজ উত্তোলনে নতুন নিয়ম আনছে চীন

খনিজসম্পদ আইনের কার্যকারিতা নিশ্চিত করতে এবং এই খাতের যথাযথ উন্নয়ন ও ব্যবহার সহজতর করার লক্ষ্যে একটি নতুন প্রবিধানমালায় স্বাক্ষর করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। স্টেট কাউন্সিলের এই নতুন ডিক্রিটি আগামী ১৫ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
নতুন এই প্রবিধানমালার মূল উদ্দেশ্য হলো খনিজসম্পদের সংরক্ষণ জোরদার করা, পরিবেশ ও বাস্তুতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করা, খনি খাতের উচ্চমানের উন্নয়নকে ত্বরান্বিত করা এবং দেশের খনিজসম্পদের নিরাপত্তা রক্ষা করা।
মোট আটটি অধ্যায় ও ৭৯টি অনুচ্ছেদ নিয়ে গঠিত এই প্রবিধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে খনন অধিকার ব্যবস্থার আধুনিকীকরণ, অনুসন্ধান ও উত্তোলনের সুনির্দিষ্ট নিয়ম এবং বাস্তুতান্ত্রিক পুনরুদ্ধার।
এ ছাড়াও নতুন এই প্রবিধানে দেশের খনিজসম্পদের মজুত ব্যবস্থা, জরুরি পরিস্থিতি মোকাবিলা পদ্ধতি এবং সামগ্রিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তথ্য: সিনহুয়া
