logo

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সরাসির বৈঠক করেছেন ইরানের প্রতিনিধিদল। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এ সময় আরও উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন-ইরান শান্তি আলোচনার কয়েক ঘণ্টা আগে এই বৈঠক অনুষ্ঠিত হলো। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার আগে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা ও দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে ইরানি প্রতিনিধিদল এখন ইসলামাবাদে অবস্থান করছে। ইতোমধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রে প্রতিনিধিদলও ইসলামাবাদে পৌঁছেছে।