logo

ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রায় সম্পন্ন, দ্রুত শেষ হয়ে যাবে: ট্রাম্প 

ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রায় সম্পন্ন, দ্রুত শেষ হয়ে যাবে: ট্রাম্প 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সম্পন্ন হয়েছে। এ যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে। 

বাংলাদেশ সময় সেমাবার (৯ মার্চ) রাত প্রায় ২টার দিকে সংবাদমাধ্যম সিবিএসকে এ কথা বলেন তিনি। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি যুদ্ধ প্রায় সম্পন্ন। অনেকটা সম্পন্ন হয়ে গেছে। ইরানিদের এখন আর কোনো নৌবাহিনী নেই। কোনো যোগাযোগব্যবস্থা অবশিষ্ট নেই। তাদের বিমানবাহিনীও নেই। তাদের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে। তাদের ড্রোন তৈরির কারখানাগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা ভেবেছিলাম যুদ্ধ শেষ হতে চার থেকে পাঁচ সপ্তাহ লাগতে পারে। সেই সময়ের তুলনায় আমরা এগিয়ে আছি। 

হরমুজ প্রণালি দিয়ে এ মুহূর্তে জাহাজ চলাচল করছে দাবি করে ট্রাম্প সিবিএসকে বলেন, আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার চিন্তা করছি।

এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার পদে নিয়োগ পেয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। কিন্তু মোজতবা খামেনির নিয়োগে ‘অসন্তুষ্ট’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের বরাত দিয়ে সোমবার (৯ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এ কথা বলা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডলইস্ট আই।

ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাকে বলেছেন, ‘আমি সন্তুষ্ট নই’।