logo

চীনের পুঁজিবাজারে ধস

চীনের পুঁজিবাজারে ধস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে আক্রমণ অব্যাহত রাখার ঘোষণায় চীনের পুঁজিবাজারে বড় ধরনের ধস বা ব্যাপক দরপতন দেখা গেছে। মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তার মধ্যে দেশটির পুঁজিবাজারে টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতন হয়েছে। ইস্টারের ছুটির জন্য হংকংয়ের বাজার বন্ধ ছিল।

শুক্রবার (৩ এপ্রিল) আলজাজিরা জানায়, হংকংয়ের হ্যাং সেং সূচক শূন্য দশমিক ৭ শতাংশ দরপতন হয়ে শেষ পর্যন্ত শেয়ার লেনদেন বন্ধ হয়, যা আগের কার্যদিবসের ধারাবাহিক ক্ষতির অংশ।

চীনের পুঁজিবাজারের প্রধান দুই সূচক সাংহাই কম্পোজিট ও শেনজেন কম্পোনেন্ট প্রায় ১ শতাংশ দরপতন হয়েছে। সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সাংহাই কম্পোজিট, আর শেনজেন স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক শেনজেন কম্পোনেন্ট।

এদিকে দুই স্টক এক্সচেঞ্জের সেরা ৩০০টি শেয়ার নিয়ে গঠিত চীনের ব্লু-চিপ সিএসআই৩০০ সূচক শূন্য দশমিক ৯ শতাংশ দরপতন হলে শেয়ার লেনদেন বন্ধ হয়। 

বিওসি ইন্টারন্যাশনালের বিশ্লেষকরা বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কিংবা তেল সরবরাহ সংকট নিরসনের প্রচেষ্টা সম্পর্কে বাজার এখনো সুস্পষ্ট কোনো তথ্য পায়নি। এর ফলে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে।

তারা আরও বলেছেন, অভ্যন্তরীণ শেয়ারের ক্ষেত্রে বাহ্যিক অস্থিরতা প্রভাবিত করছে। অন্যদিকে চীনের এখনও কম মুদ্রাস্ফীতি ও চলতি বছর নামমাত্র মূল্যবৃদ্ধির প্রত্যাশা অভ্যন্তরীণ চাহিদাকে সমর্থন করতে পারে।