logo

ইরানের হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস

ইরানের হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সম্প্রতি ইরানের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দিয়েছে তেহরান। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নামকরা মার্কিন ক্যাম্পাসগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সুরক্ষার স্বার্থে অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যেই সশরীরে ক্লাস বন্ধ করে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

মধ্যপ্রাচ্যের কাতারে টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি, আবুধাবিতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিসহ বেশকিছু নামকরা মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ইরানের এই হুমকির পর মধ্যপ্রাচ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইতোমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লেবাননের আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত তাদের ক্লাস বন্ধ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ফাদলো খুরি জানান, যদিও সরাসরি কোনো হুমকির প্রমাণ মেলেনি, তবুও সাবধানতা হিসেবে সোম ও মঙ্গলবার সব ক্লাস এবং পরীক্ষা অনলাইনে নেওয়া হবে।

সম্প্রতি ইরানি শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পাল্টা আইআরজিসি। বাহিনীটির পক্ষ থেকে বলা হচ্ছে, ইরানের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা হওয়ার ফলে এখন থেকে এই ক্যাম্পাসগুলো এখন থেকে তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হতে পারে।

নিউ আরব নিউজ জানায়, আইআরজিসি বলেছে, সোমবার (৩০ মার্চ) তেহরানের স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে ওয়াশিংটন যদি আনুষ্ঠানিকভাবে ইরানি বিশ্ববিদ্যালয়গুলোতে বোমাবর্ষণের জন্য নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি না দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে পাল্টা হামলা চালানো হবে।

আইআরজিসির বিবৃতিতে ওইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ক্যাম্পাস থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।