মার্কিন-ইরানকে শান্তি আলোচনার আহ্বান চীনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ‘প্রস্তুর যুগে’ পাঠানোর হুমকির নিন্দা জানিয়েছে চীন। একইসঙ্গে পশ্চিম এশিয়ার দেশটিতে চলা মার্কিন সামরিক অভিযানের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। তারা জানায়, উভয় পক্ষের সংঘাত বন্ধ করে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু করা উচিত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র মাও নিং।
তিনি বলেন, সামরিক শক্তি প্রয়োগ কখনোই কোনো সমস্যার মূল সমাধান হতে পারে না। সংঘাত ও উত্তেজনা বৃদ্ধি কোনো পক্ষের জন্যই লাভজনক নয়।
চীন সব পক্ষকে পুনরায় জোরালো আহ্বান জানায়, তারা যেন অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে এবং শান্তি আলোচনা প্রক্রিয়া শুরু করে। সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমস্যার প্রকৃত সমাধান খুঁজে বের করতে হবে। যেন বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় আর কোনো গুরুতর প্রভাব না পড়ে।