logo

চীনে দেখা গেল শনি গ্রহের বলয়ের মতো বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য

চীনে দেখা গেল শনি গ্রহের বলয়ের মতো বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য

চীনের সিনচিয়াংয়ের একটি হ্রদে সম্প্রতি দেখা গেছে শনি গ্রহের চারদিকে থাকা বলয়ের মতো দৃষ্টিনন্দন এক প্রাকৃতিক দৃশ্য। চীনা গণমাধ্যম সিসিটিভির খবরে জানানো হয়েছে, সিয়াপানতি সংরক্ষণাগার নামে পরিচিত বান্দির ব্লু লেকের পাথরের এই দৃশ্য মুগ্ধ করছে পর্যটকদের।

খবরে জানানো হয়, মৌসুমি কারণে পানির স্তর ওঠানামার ফলে হ্রদের তলদেশে তৈরি হয়েছে বৃত্তাকার বলয়। এই বলয়গুলো দেখতে অনেকটা শনি গ্রহের বিখ্যাত রিঙের মতো।

হ্রদের চারপাশে তৈরি হওয়া এই স্তরগুলো বিশাল সিঁড়ির মতো ধাপে ধাপে উঠে গেছে, যা পুরো দৃশ্যকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে।

পামির মালভূমির তুষারাবৃত পর্বতমালার পাদদেশে অবস্থিত এই হ্রদে বছরের নির্দিষ্ট সময় এমন দৃশ্য ফুটে ওঠে। ওই মৌসুমে সেখানে ভিড় জমায় অসংখ্য দর্শনার্থী।

প্রাকৃতিক এই অনন্য রূপ শুধু সৌন্দর্যই নয়, বরং জলবায়ু ও মৌসুমি পরিবর্তনের এক চমৎকার নিদর্শন হিসেবেও বিবেচিত হচ্ছে।