ইরান যুদ্ধ শুরুর পর ইসরায়েলে আহত ২০০০

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে প্রায় ২০০০ জন আহত হয়েছেন। রোববার ( ৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ১,৯২৯ জন আহত হয়েছেন। এসব আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিবৃতিতে আরও বলা হয়েছে, হতদের মধ্যে ১২২ জন এখনও হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে অনেকে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার কারণে আহত হননি।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১৫৭ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব মারণাস্ত্রের হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।