আকাশে আজ শাওয়ালের চাঁদ খোঁজার নির্দেশ সৌদি আরবের সুপ্রিম কোর্টের

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হিজরি ১৪৪৭ সালের রমজান মাসের ২৯তম দিন বুধবার (১৮ এপ্রিল)। ইসলামে রমজানের ২৯ তারিখ সন্ধ্যায় আকাশে শাওয়ালের চাঁদ খোঁজার নির্দেশনা আছে। এ কারণে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ আকাশে চাঁদ খোঁজার নির্দেশ দিয়েছেন। আজ সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে।
আরব নিউজের প্রতিবেদন জানায়, বিবৃতিতে আদালত বলেছে, ‘কেউ খালি চোখে বা দুরবিন ব্যবহার করে শাওয়ালের চাঁদ খুঁজে পেলে তা নিকটস্থ আদালতে জানাতে হবে এবং সাক্ষ্য নথিভুক্ত করতে হবে।’ প্রয়োজনে নিকটবর্তী কেন্দ্রের সহায়তায় আদালতের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ এবং আশপাশের এলাকাগুলোতে সাধারণত সৌদি আরবের পরদিন ঈদের চাঁদ দেখা যায়, সে হিসাবে আজ সৌদি আরবের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে আগামীকাল দেশটিকে ঈদুল ফিতর পালিত হবে এবং তার পরদিন অর্থাৎ আগামী শুক্রবার (২০ এপ্রিল) বাংলাদেশে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে যদি আজ সৌদি আরবে চাঁদ দেখা না যায়, তাহলে দেশটিতে ৩০ রোজা পূর্ণ করে শুক্রবার ঈদ পালন করা হবে। সেক্ষেত্রে সম্ভাবনা আছে, বাংলাদেশে তার পরদিন, অর্থাৎ শনিবার ঈদুল ফিতর পালিত হতে পারে।
তবে হিজরি বছরের মাস শুরু ও শেষের বিষয়টি শেষপর্যন্ত চাঁদ খোঁজার ওপর নির্ভরশীল।