নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল ওয়াশিংটন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। বর্তমানে দেশটতে সফররত রয়েছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় গণহত্যার দায়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
মঙ্গলবার (২৮ জুলাই) ওয়াশিংটনের সড়কে শত শত মানুষে নেমে আইসিসির পরোয়ানা কার্যকর করতে বিক্ষোভ ও মিছিল করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, ভারী বৃষ্টি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে মার্কিন প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান।
বিক্ষোভের একপর্যায়ে কিছু বিক্ষোভকারী জর্জিয়াটাউনের বিলাসবহুল ফোর সিজনস হোটেলের লবিতে ঢুকে পড়ার চেষ্টা করেন। সেখানে মার্কিন সফরে আসা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নৈশভোজে অংশ নিচ্ছিলেন।
ফুটেজে দেখা যায়, রেস্টুরেন্টের দিকে যাওয়ার চেষ্টা করার সময় নিরাপত্তা কর্মীরা জোরপূর্বক বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। ওই সময় লবিজুড়ে ‘বিবি, বিবি, তুমি লুকাতে পারবে না... তুমি গণহত্যা চালাচ্ছ’ বলে তীব্র প্রতিবাদী স্লোগান শোনা যায়।
গাজায় ইসরায়েলের পরিচালিত সামরিক অভিযানে সরাসরি যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ এনে ২০০২৪ সালে আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
.png)






