logo

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। ইরানের গণমাধ্যম জানিয়েছে, তিনি ১ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আহত হয়েছিলেন।

৮১ বছর বয়সি খারাজি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্ট্র্যাটেজিক কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মেহের ও ইসনা সংবাদ সংস্থা টেলিগ্রামে জানিয়েছে, ‘কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চালানো সন্ত্রাসী হামলায় আহত হওয়া অভিজ্ঞ এ কূটনীতিক আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শহীদ হয়েছেন।’

ইরানি গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, তেহরানে তাদের বাসায় ওই হামলায় তার স্ত্রী নিহত হন।

খারাজি নিউইয়র্কে জাতিসংঘে ইরানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে সংস্কারপন্থি প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামির অধীনে ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

সূত্র: এএফপি