logo

ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্কে হামলা করল হিজবুল্লাহ

ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্কে হামলা করল হিজবুল্লাহ

হিজবুল্লাহ জানিয়েছে, সংগঠনটি দক্ষিণ লেবাননে আক্রমণকারী ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে হামলা করেছে। এছাড়া একটি ড্রোন ভূপাতিত করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

হিজবুল্লাহ জানিয়েছে যে, তাদের যোদ্ধারা অধিকৃত কাফারশোবা পাহাড়ে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আঘাত করেছে। এর ফলে লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘর্ষ আরও তীব্র হয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে সামাকা নামক স্থানে ট্যাঙ্কটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সরাসরি আঘাতের দাবি করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলা বা সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তারা আজ সকালে দক্ষিণ লেবাননের নাবাতিহের ওপরে একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।